এতদ্বারা যশলদিয়া তা'লীমুল কোরআন মডেল মাদরাসার সকল শিক্ষার্থী ও অভিভাবকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ২৬/০৫/২০২৬ ইং থেকে ০৪/০৬/২০২৬ ইং পর্যন্ত মাদরাসা বন্ধ থাকবে। ০৬/০৬/২০২৬ ইং শনিবার থেকে যথারীতি ক্লাস চালু থাকবে।
অতএব, সকল শিক্ষার্থীকে মাদরাসা চালুর দিন থেকে ক্লাসে উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হলো।
পঞ্চম শ্রেণি থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের ০২/০৬/২০২৬ ইং মঙ্গলবার থেকেই কোচিং চালু থাকবে।
বিঃদ্রঃ মাদরাসা চালুর প্রথম কার্যদিবসে ক্লাসে উপস্থিত না হলে ৫০ টাকা জরিমানা প্রদান করতে বাধ্য থাকবে।