আস্সালামু আলাইকুম
যশলদিয়া তা'লীমুল কোরআন মডেল মাদরাসার সকল শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৬ শিক্ষাবর্ষে শিশু শ্রেণি থেকে দাখিল অষ্টম শ্রেণি পর্যন্ত প্রতিদিন সকাল ৯:০০টা থেকে ১২:০০টা পর্যন্ত মাদরাসা অফিসে ভর্তি কার্যক্রম চলমান থাকবে। ভর্তির সময় যে সকল ডকুমেন্টস সাথে আনতে হবে তা নিচে উল্লেখ করা হলো:
ভর্তির সময় প্রয়োজনীয় ডকুমেন্টসমূহ :
১। অনলাইন জন্ম-নিবন্ধনের কপি (বাংলা ও ইংরেজি)।
২। বাবা-মার এনআইডির ফটোকপি।
৩। আবেদনকারীর ২কপি পাসপোর্ট সাইজের ছবি।
৪। অভিভাবকের সচল মোবাইল নম্বর ।
৫। অন্য প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীর ক্ষেত্রে সেই প্রতিষ্ঠানের ছাড়পত্র ।