এতদ্বারা যশলদিয়া তা'লীমুল কোরআন মডেল মাদরাসার সকল শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অত্র এলাকায় কিছুদিন যাবৎ একটি অসাধু চক্র অসৎ উদ্দেশ্যে শিশুদের ধরে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে।
এমতাবস্থায় আপনার সন্তানের প্রতি সজাগ দৃষ্টি রাখার জন্য ও তার গতিবিধি পর্যবেক্ষণের জন্য অনুরোধ জানানো হলো। এমনকি সন্তানকে মাদরাসায় পৌঁছে দেয়ার জন্য ও ছুটির সময় মাদরাসা থেকে নিয়ে যাওয়ার জন্য অভিভাবকদের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করা হলো।